সরকারি পুকুরের মাছ চুরি: বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০২৪, ২০:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০:২৪

চট্টগ্রামে এবার মাছ চুরির অভিযোগে মো. জসিম উদ্দিন জুয়েল নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েলকে দলর প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

গত ১৯ অক্টোবর ভোরে কর্ণফুলী থানার জুলধা-চরলক্ষ্যা ইউনিয়নের সীমানায় অবস্থিত মিনি পার্কের ভেতরে থাকা তিনটি সরকারি পুকুর থেকে মাছ চুরির ঘটনা ঘটে। এই মাছ চুরিতে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার রাতে চরলক্ষ্যা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এ কে এম সাজ্জাদ শাহ আমজাদ বাদী হয়ে কর্ণফুলী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মাছ চুরির অভিযোগে সাত-আট জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন জুয়েল বলেন, ‘মাছ চুরি বা লুটের ঘটনায় আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। যা দলীয় তদন্তে প্রমাণিত হবে।’

এর আগে চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটের অভিযোগে বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দফতরের দায়িত্ব প্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

/এএম/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম