রুহুল আমিন টানা ১৩ বার লক্ষ্মীপুর জেলা জামায়াত আমির নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১৬:৩১আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৪

আগামী দুই বছরের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমির নির্বাচিত হয়েছেন এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। এ নিয়ে টানা ১৩ বার জেলা আমির নির্বাচিত হয়েছেন তিনি। জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে রুকনদের গোপন ভোটে রুহুল আমিন ভূঁইয়াকে আমির নির্বাচিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মহসিন কবির।

রুহুল আমিন ভূঁইয়া ২০০১-২০০২ সেশন থেকে লক্ষ্মীপুর জেলা জামায়েত ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রিন্সিপাল আব্দুল জব্বারের কাছ থেকে।

খুব শিগগিরই রুহুল আমিন ভূঁইয়া নতুন আমির হিসেবে শপথ নিয়ে লক্ষ্মীপুর জেলা শাখার দায়িত্বভার গ্রহণ করবেন। পরে রুকনদের ভোটে জেলা শূরা সদস্য গঠিত হবে। এরপর শূরা সদস্যদের মাধ্যমে সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

এর আগে, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম