চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৮ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ অক্টোবর ২০২৪, ২২:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২২:৫৯

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। শনিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৪ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চার জন রোগী। তবে এদিন কেউ মারা যাননি।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর দুই হাজার ৬৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে পুরুষ এক হাজার ৪৭৭, নারী ৭৪২ এবং শিশু ৪৭৪ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৬১১ জন নগরের এবং ৯৮২ জন জেলার বাসিন্দা। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১ জনের। তার মধ্যে অক্টোবরে পাঁচ এবং সেপ্টেম্বর মারা গেছেন ১১ জন। রোগীদের মধ্যে সবচেয়ে বেশি লোহাগাড়ায় ১৯২, সাতকানিয়ায় ১২৭, সীতাকুণ্ডে ১০৮, রাউজানে ৯২, বাঁশখালীতে ৬৮, চন্দনাইশে ৬৬ ও পটিয়ায় ৬৩ জন।

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী