অপরাধ দমনে সিএমপির ১৬ থানায় শুরু হচ্ছে মোটরবাইক প্যাট্রলিং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২৪, ০১:৩৩আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০১:৩৩

চট্টগ্রাম মহানগরের ১৬টি থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চালু হচ্ছে মোটরবাইক প্যাট্রলিং। প্রায় ১০০টি মোটরসাইকেলের মাধ্যমে নগরীর বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে ঘুরে অপরাধ দমনে কাজ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়া পুলিশ লাইন্সে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।  এসময় তিনি বলেন, প্রতি প্যাট্রলে দুটি মোটরসাইকেলে চার পুলিশ সদস্য থাকবেন। এই প্যাট্রলের মাধ্যমে ছিনতাইসহ যেকোনও অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের জানমাল রক্ষা, ৯৯৯ কলসহ যেকোনও বিষয়ে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

মোটরবাইক প্যাট্রলিংয়ের মাধ্যমে আরও ভালো সেবা দেওয়ার আশা করছে সিএমপি

এসময় প্যাট্রলের সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করে জনগনের আস্তা অর্জনের আহ্বান জানান সিএমপি কমিশনার। সেখানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মো. সালাম কবিরসহ  সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি