দাবি না মানলে ঢাকা অবরোধ করবো: সনাতন ধর্মাবলম্বীরা

কুমিল্লা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৭:২৮ আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮:১৬

‘আট দফা দাবি না মানলে সারা দেশের সনাতনীরা ঢাকা অবরোধ করবে। তাই আমরা আগেই হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের দাবি মেনে নিন। আমাদের প্রভু রানা দাশগুপ্ত ও চিন্ময়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহার করুন।’

শনিবার (২ নভেম্বর) কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে আয়োজিত সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়নে গণসমাবেশ ও মিছিলের ব্যানারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতারা। এই গণসমাবেশ ও মিছিলে কুমিল্লা শহর ও আশপাশের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘৪৭-এর পর থেকে আমরা অত্যাচারিত। সরকার আসে সরকার যায়। বিগত সরকারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু আর পেলাম কোথায়? আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। আমাদের মা বোনদের ওপর হামলা হয়েছে। অথচ এই বিপ্লবে আমাদের অংশগ্রহণ কোনও অংশে কম নয়। সুতরাং আমাদের হয়রানি বন্ধ করতে হবে। না হয় সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশি, মহানগর আহ্বায়ক খোকন সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি নির্মল পাল, সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, মহানগর সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ সাবেক মহানগর আহ্বায়ক শ্যামল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক শ্যামল দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ আহ্বায়ক উল্লাস দে শুভন, হিন্দু মহাজোট কুমিল্লা জেলা আহ্বায়ক অসীম বর্দ্ধন অপু প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি