খাগড়াছড়িতে শপথ নিলেন নতুন ৭৫৮ সেনাসদস্য

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ১৬:৫৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৫৬

খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ২০২৪ সালে রিক্রুট হওয়া নবীন সেনাসদস্যদের নিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হন নবীন সৈনিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড সালাম গ্রহণ করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরপর প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

দীঘিনালা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন ৭৫৮ জন সদস্য শপথগ্রহণ করেন।

শপথগ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, ‘দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন তারা।’

শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
জাপান গেলেন সেনাপ্রধান
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
মায়ের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য রিফাতস্ত্রী ও আড়াই বছরের সন্তান রেখে গেছেন রিফাত, কাঁদছেন প্রতিবেশীরাও 
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার