চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৩ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ নভেম্বর ২০২৪, ২০:৫০আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০:৫০

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ৫৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪০ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর তিন হাজার ২৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৬১, নারী ৮৯৮ এবং শিশু ৫৮৫ জন। আক্রান্তদের মধ্যে দুই হাজার ৮৩ নগরীর এবং এক হাজার ১৬১ জন জেলার বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯ জনের। তাদের মধ্যে নভেম্বরে চার, অক্টোবরে ৯ এবং সেপ্টেম্বরে ১১, আগস্টে একজন, জুলাইয়ে একজন, মার্চে একজন ও জানুয়ারিতে দুজন। জেলায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি লোহাগাড়ায় ২০০ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ১৫১, সাতকানিয়ায় ১৪২, রাউজানে ১১৭, পটিয়ায় ৭৮, চন্দনাইশে ৭৬ ও বাঁশখালীতে ৭৩ জন আক্রান্ত হয়েছেন।

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম