এবার দুই ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৩:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৩:৩৫

বঙ্গোপসাগরের নাফ নদ মোহনা টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুটি ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। বালি-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্টবোঝাই দুটি ট্রলার সোমবার বিকালে ৬ মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু নাফ নদে জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদ হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও তারা সেন্টমার্টিনে পৌঁছায়নি। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। ধরে নিয়ে যাওয়া ট্রলারের মধ্যে আমার একটি ট্রলার আছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের অবহিত করা হয়েছে।’

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর আলম বলেন, ‘টেকনাফ থেকে দ্বীপে আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে গেছে। সেখানে ট্রলারে ৬ জন মানুষ ছিলেন। এ ঘটনায় তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাজ করছে।’

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মালামালভর্তি দুটি ট্রলারসহ ৬ জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা কীভাবে ঘটনা ঘটিয়েছে খোঁজখবর নিচ্ছি।’

তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

প্রসঙ্গত, এর আগে নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে আরাকান আর্মির সদস্যরা। গত ৭ নভেম্বর বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। সম্প্রতি আরাকান আর্মি কর্তৃক এসব অপহরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম