চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪০

চট্টগ্রামে এবারের এইচএসসি পরীক্ষায় আরও ১০১ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। সবমিলিয়ে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৫৫৭ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করে। 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান জানান, এবার এইচএসসির ২২ হাজার ৩২৪ পরীক্ষার্থী ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে এক হাজার ৮৪৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ১০১ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬১ শিক্ষার্থীর। মার্কস বাড়লেও ফেল থেকে ফেল রয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৭১ জন। গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮২টি কলেজের এক লাখ ছয় হাজার ২৯৮ শিক্ষার্থী অংশ নেন। ১৫ অক্টোবর প্রকাশিত ফলে চট্টগ্রামে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্রী পাঁচ হাজার ৭৫৯ এবং ছাত্র চার হাজার ৫১০ জন। 

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি