ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ তিন সহোদরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ১৩:৪৪আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৪:২৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে গোসল করতে নেমে তিন সহোদরের করুণ মৃত্যু হয়েছে। তাদের বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামে।

বেমালিয়া নামে মেঘনার একটি শাখা নদীতে মঙ্গলবার গোসল করতে নেমে ডুবে যায় তারা। বুধবার তাদের লাশ বাড়ি থেকে বেশ কিছুদূরে ভেসে ওঠার পরে উদ্ধার হয়েছে। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

লাশ উদ্ধার

মৃত তিন সহোদর হচ্ছে  সুলতানা (৭), রাজা (৫) ও বাদশা (৪)।

তাদের বাবার নাম সাত্তার মিয়া। তিনি চাকরিজনিত কারণে সিলেটে থাকেন। আর তাদের মা লেবানন প্রবাসী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, বাবা-মা কাছে না থাকায় শিশু তিনটি তাদের ফুফুবাড়িতে থাকতো। মঙ্গলবার শিশু তিনটি বেমালিয়া নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের সঙ্গে বড় কেউ ছিল না। নদীতে নামার সঙ্গে সঙ্গে স্রোতের তোড়ে প্রথমে শিশু বাদশা তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রাজাও ডুবে গেলে সুলতানা দুই ভাইকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু এক পর্যায়ে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালালেও নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করতে পারেনি। আজ বুধবার বাড়ি থেকে বেশ কিছুদূরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তিন শিশুর লাশ উদ্ধার করে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম