দুই বস্তিতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকাসহ পাঁচ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২৪, ১৭:২১আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭:২১

চট্টগ্রাম নগরের সিআরবির বয়লার এভিনিউ বস্তি ও ফলমণ্ডির বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অবৈধ ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় পাঁচ জনকে আটক করা হয়। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযান সম্পর্কে যৌথ বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর ৬টায় থেকে সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামসহ গ্রেফতারদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী