বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৯:২৯আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৯:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর আপ লাইনে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টা য় দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকাল ৫টার দিকে লাইনটি সচল হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার জসিম উদ্দিন জানান, দুপুরে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সদর উপজেলার ছোটহরণ এলাকায় যাওয়ার পর ট্রেনটির একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।
খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ পরিচালনা করার পর বিকাল সাড়ে ৫টা থেকে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, তবে ডাউন লাইন চালু থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়নি। বিকল্প পথ ডাউন লাইন দিয়ে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম