কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ১৮:৫৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৮:৫৮

আদালত কুমিল্লার চান্দিনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর নাহার বেগম এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান লিটন।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৮ জুন কুমিল্লার চান্দিনা উপজেলার চাঁনসার গ্রামে গৃহবধূ রোকেয়া বেগমকে যৌতুকের দাবিতে ধারালো অস্ত্রের আঘাতে স্বামী ছাদেক মিয়া। এ ঘটনায় ছাদেক মিয়াকে প্রধান আসামি করে ৫ জুলাই নিহতের মামা জোয়াগ গ্রামের মো. সাহাদ উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত রোকেয়া বেগম (১৯)পাশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানী গ্রামের প্রবাসী মো. সোলেমানের মেয়ে। ঘটনার তদন্ত করে আসামি সাদেক মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে অভিযুক্ত করে চান্দিনা থানার এসআই মো. মাইন উদ্দিন খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় তাদের মামলা হতে অব্যাহিত দেওয়া হয়।

মামলাটির বিচারে রাষ্ট্রপক্ষীয় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পলাতক আসামি মো. ছাদেক মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসামি পলাতক রয়েছেন।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম