শাহ আমানতে দুবাইগামী যাত্রীর লাগেজে মিললো বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২৪, ১৬:০১আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:০১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মো. দুলাল জমাদ্দার নামে এক যাত্রীর হ্যান্ডলাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়ালসহ তাকে আটক করা হয়। তিনি মাদারীপুর শিবচর এলাকার মো. মনসুর আলী জমাদ্দারের ছেলে।

উদ্ধার হওয়া সৌদি রিয়ালের পরিমাণ ৯ লাখ ২১ হাজার ৫০০, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৩ ফ্লাইটে ঢাকা-চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দারের সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ তার হ্যান্ডলাগেজ নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। নিরাপত্তা শাখার কর্তব্যরত ডিউটি অফিসার বাদশা ফয়সাল ও তার টিম প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই যাত্রী একপর্যায়ে স্বীকার করেন যে তার কাছে বিদেশি মুদ্রা আছে।’

তিনি আরও জানান, পরবর্তীতে বিমানবন্দর নিরাপত্তা শাখা (এভসেক), বিমানবাহিনী টাস্কফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ওই যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়। পরে যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার সমমূল্যের। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম