চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৮

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) বন্দর ও পিওএম বিভাগে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

বদলির আদেশে বলা হয়, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে দক্ষিণ বিভাগে আর দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খানকে পিওএম বিভাগে বদলি-পদায়ন করা হলো।  

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর ‘ওয়ান কিলড ইন বাংলাদেশ অ্যাজ হিন্দু প্রোটেস্টার্স ক্লাশ উইথ পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন করেছিল সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বক্তব্য উল্লেখ করা হয়। বুধবার সিএমপি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার বরাতে প্রতিবেদন করেছে রয়টার্স। সিএমপির প্রতিবাদের মুখে প্রতিবেদনটি সংশোধন করেছে রয়টার্স।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান