সিডিএ প্রেজেন্টেশনে ফ্যাসিবাদের ছবি, ক্ষোভ উগরে দিলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২৪, ২৩:২০আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:২০

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফ্যাসিবাদের ছবি থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় গত ১৬ বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে মন্তব্য করে সেগুলো তদন্ত করার ঘোষণা দেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন উপদেষ্টা।

এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। অপরিকল্পিতভাবে ফ্লাইওভার ও র‌্যাম্প করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সুবিধা দিতে র‌্যাম্প নির্মাণ করা হচ্ছে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী