নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৭ বছর উদযাপন

বান্দরবান প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩

বান্দরবানে পক্ষে-বিপক্ষে কর্মসূচির মধ্য দিয়ে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকালে পার্বত্য শান্তি চুক্তির মূলধারাগুলো বাস্তবায়নের দাবিতে শহরের রাজার মাঠে সমাবেশ করেছে চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। 

এতে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কে এস মং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন। 

অপরদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সরকারের পক্ষে পায়রা উড়িয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন করেছে পার্বত্য জেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। 

এ ছাড়া শান্তি চুক্তির বিভিন্ন ধারা সংস্কারের দাবিতে বাঙালিদের সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ মুক্তমঞ্চে ও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বালাঘাটায় সমাবেশ করেছে। পক্ষে-বিপক্ষে এসব সমাবেশ ঘিরে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। বিকালে শান্তিপূর্ণভাবে সমাবেশগুলো শেষ হয়।

/এএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম