বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছেন বন্দরের কর্মকর্তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানবন্দরে তার ব্যাগেজ তল্লাশি করে এসব বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ব্যাগেজে থাকা সবজির মাঝে কৌশলে লুকিয়ে এসব বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তিনি। পরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাকিব নেওয়াজ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মোনাফের ছেলে। সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিলেন তিনি।

রাত ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা শাখা, গোয়েন্দা সংস্থা, বিমানবাহিনী এবং কাস্টমস যৌথভাবে ওই যাত্রীকে আটক করে। সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগেজে সবজির ভেতর কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।’ 

মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও বলেন, ‘উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে এক লাখ ৪০ হাজার সৌদি রিয়াল; যা ৪৫ লাখ ৭৮ হাজার টাকা, ৫৭৫ ওমানের রিয়াল; যা এক লাখ ৭৮ হাজার ২৫০ টাকা এবং ৯ হাজার ২০০ দিরহাম; যা তিন লাখ দুই হাজার ৬৮০ টাকা। সব মিলিয়ে এসব বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা। আটক যাত্রীকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী