সাজেকে পর্যটকদের ঢল, খালি নেই কোনও রিসোর্ট

জিয়াউল হক, রাঙামাটি
১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

সাপ্তাহিক ছুটিতে রাঙামাটির ভূস্বর্গ খ্যাত সাজেকে পর্যটকদের ঢল নেমেছে। যা এই শীত মৌসুমে সর্বাধিক। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জিপ গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলসহ সব মিলিয়ে প্রায় তিন হাজার পর্যটক সাজেক অবস্থান করছেন।

সাজেক রিসোর্ট মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ পর্যটক সাজেকে অবস্থান করছেন- এই মৌসুমে এত বেশি আর দেখা যায়নি। সব রিসোর্ট বুকিং হয়ে গেছে।

সাজেকে পর্যটকদের ঢল, খালি নেই কোনও রিসোর্ট

সাজেক জিপ গাড়ি লাইন ম্যান ইয়াছিন আরাফত জানান, সকালে ছোট, বড় গাড়ি মিলিয়ে প্রায় ৩৫০টি গাড়ি সাজেকে প্রবেশ করেছে। যাতে প্রায় তিন হাজার পর্যটক হবে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শুক্রবার সকালে যে পরিমাণ পর্যটক সাজেকে এসেছেন, তা এই মৌসুমের সর্বাধিক।
সাজেকে ১৩৫টি রিসোর্ট রয়েছে, যাতে প্রায় এক হাজার জন থাকার ব্যবস্থা রয়েছে। কেউ যদি রুম না পেয়ে থাকেন, তাহলে মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

এ ছাড়াও রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই লেকেও পর্যটকরা ভ্রমণ করছেন বলেও জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের