পাওনাদারের চাপে যুবলীগ নেতা ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন বাবা

চাঁদপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৩

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন আলম মোহনকে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় নোটারি পাবলিকের মাধ্যমে ‘ত্যাজ্য’ করেছেন বাবা ছিদ্দিকুর রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ছিদ্দিকুর রহমান নিজেই। গত ১৫ ডিসেম্বর তিনি নোটারি পাবলিক কার্যালয় চাঁদপুরের আইনজীবী এ কে এম লোকমান হোসাইন মাধ্যমে ‘ত্যাজ্যপুত্র’ সম্পর্কিত হলফনামা সম্পাদন করেন।

ওই হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন ছিদ্দিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে সাহানা আক্তার ও আত্মীয় খলিলুর রহমান। ত্যাজ্য করা মো. মহসিন আলম মোহন ছিদ্দিকুর রহমান এর বড় ছেলে এবং ওই ইউনিয়নের সিংহেরগাঁও হামচাপুর গ্রামের ছৈয়াল বাড়ির বাসিন্দা।

ছিদ্দিকুর রহমান জানান, তার ছেলে ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর পলাতক রয়েছেন। ছেলের সঙ্গে ২০১৪ সালের পর সম্পর্ক নেই। কারণ, তিনি অসুস্থ হওয়ার কারণে ছেলে মোহনকে দিয়ে খাজুরিয়া বাজারে তার নিজ ব্যবসা (হার্ডওয়্যার) দেখাশুনা করাতেন। বিগত প্রায় ১০ বছরে মোহন তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নিজ ইচ্ছে বিয়ে করেন। লোকজনকে চাকরি দেওয়ার নাম করে বহু টাকাপয়সা আত্মসাৎ করেছেন।

‘ত্যাজ্যপুত্র’ সম্পর্কিত হলফনামা

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর পাওনাদারসহ অন্যান্য লোকজন আমার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আরও যারা টাকা পাবে তারা আমাকে এসে হুমকি-ধমকি দিচ্ছে। যে কারণে আমি এখন বাড়ি থেকে বের হতে পারি না। বিগত দিনে লোকজনের টাকা ফেরতসহ ব্যবসাপ্রতিষ্ঠানের টাকার হিসাব চাইলে মোহন আমাকে এবং পরিবারের সদস্যদের বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দেয়।’

বাবা ছিদ্দিকুর রহমান হলফনামায় উল্লেখ করেন, ‘নিজের জীবনে নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে আমি সবার সামনে আমার ছেলে মহসিনকে “ত্যাজ্যপুত্র” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আইনগত ও ওয়ারিশগত অধিকার এবং বাবা-ছেলের সম্পর্ক থেকে তাকে ত্যাজ্য ঘোষণা করলাম। এখন থেকে মহসিন আলমের কোনও অপকর্ম কিংবা দেনা-পাওনার কোনও দায়িত্বভার আমি বা আমার পরিবারের কোনও সদস্য গ্রহণ করবে না।’

এদিকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মহসিন আলম মোহন সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার সময়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ সাংবাদিক সফিকুর রহমান এমপি নির্বাচিত হলে যুবলীগের কমিটি থেকে বাদ পড়েন।

গত ৫ আগস্টের পর থেকে মোহন স্ত্রীসহ পলাতক। তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরটি বন্ধ রয়েছে। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার বাবা ছিদ্দিকুর রহমান বলেন, ‘মোহন কোথায় আছে, আত্মীয়স্বজন কেউ বলতে পারে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী