সেন্টমার্টিন সৈকতে হাত-পা বাঁধা যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সৈকতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও বয়স ৩০ বছর বলে জানায় পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‌‘জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে পুলিশ। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা সোয়েটার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে। লাশটি ফুলে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।’

ওসি বলেন, ‘ধারণা করছি, ৪-৫ দিন আগে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়। কারা, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান