সীমান্ত এলাকা পরিদর্শনকালে কোস্টগার্ড প্রধান

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না রোহিঙ্গাদের

টেকনাফ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। শাহপরীর দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

ওই সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, ‘কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তের মানুষেরা একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছেন।’

তিনি বলেন, ‘জলপথে আমাদের টহল জোরদার রয়েছে। ফলে নদীপথে রোহিঙ্গারা অনুপ্রবেশে ব্যর্থ হচ্ছে। তা ছাড়া সীমান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আমরা প্রতিহত করছি। মূলত কিছু দালালের মাধ্যমে অন্য পথে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা।’

/কেএইচটি/
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী