পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে: উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭

সারা দেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় পার্বত্য উপদেষ্টা বলেন, ‘তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি ভূমি কমিশনকে কার্যকরী করা। এরই পরিপ্রেক্ষিতে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতিমধ্যে ভূমি ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশনে নিয়োগের কাজ চলছে।’

তিনি বলেন, ‘সর্বত্রই এখন ভূমি সমস্যা। আর এই সমস্যা নিরসনে সরকারি আইন মোতাবেক স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’

এ সময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সব সম্প্রদায়ের জন্য সরকারি সব সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন করে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

/এফআর/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম