পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মে ২০২৬, ২৩:২৮আপডেট : ১৮ মে ২০২৬, ২৩:২৮

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, “কেবল বরাদ্দ বা প্রকল্প গ্রহণ করলেই উন্নয়ন হয় না, মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তন নিশ্চিত করতে হবে।”  

সোমবার (১৮ মে) বিকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে এডিপি সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আগের দিনের হিসাব টানলে হবে না। কাঁদা ছোড়াছুড়ি বা দোষারোপ করে উন্নয়ন সম্ভব নয়।”  

প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর স্পিড ও স্পিরিট বজায় রেখে কাজ করতে হবে এবং প্রতিটি খাতে কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে।” তিনি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।  

তিনি বলেন, “শুধু অবকাঠামো নয়, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।” সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে এডিপিতে ৮৭২ কোটি টাকার বেশি বরাদ্দ রয়েছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
সর্বশেষ খবর
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
‘আমি বিদেশ যেতে চাইনি, জোর করে পাঠাচ্ছে’
‘আমি বিদেশ যেতে চাইনি, জোর করে পাঠাচ্ছে’
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন