প্রাইভেটকারযোগে গরু চুরি, জনতার হাতে আটক

মীরসরাই প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ২২:৫৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২২:৫৫

চট্টগ্রামের মীরসরাইয়ে রাতের আঁধারে প্রাইভেটকারযোগে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক চোর। উদ্ধার করা হয়েছে গরু ও চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার।

গ্রেফতার হওয়া চোরের নাম রিয়াদ হোসেন (২৫)। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৭নং ওলামাবাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের চরচান্দিয়া গ্রামের হাসান উল্লাহর ছেলে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদারগ্রামের শাহজাহান সুমনের গোয়ালঘর থেকে মঙ্গলবার রাত ২টার দিকে গরু চোর প্রাইভেটকারযোগে একটি গরু চুরি করে। গরুটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় প্রাইভেটকারের পেছনে ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে রাত আড়াইটার সময় জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মামা ফকির আস্তানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মহানগরগামী রাস্তার কালভার্টে ও একজন গরু চোরকে প্রাইভেটকার ও চোরাই গরুসহ দুর্ঘটনায় পতিত হয়।

দুর্ঘটনায় পতিত হওয়ার সুবাদে জনসাধারণ চোরকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওই সময় প্রাইভেটকারের চালক ও আরও ২-৩ জন গরু চোর পালিয়ে যায়। এ সময় পুলিশ লাল রঙয়ের একটি ষাঁড় উদ্ধার করে, যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, গরু চোর গ্রেফতারের ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা (নং-১) দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম