মামলা থেকে অন্যায়-অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

চট্টগ্রাম মহানগরের আওতাধীন বিভিন্ন থানায় করা মামলা থেকে আসামিদের অব্যাহতি ও অন্তর্ভুক্তির হুমকি দিয়ে চলছে বাণিজ্য। গত ৫ আগস্টের পর একটি চক্র এ মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে। এবার মামলা নিয়ে বাণিজ্য করার বিষয়টি নজরে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের। 

বৃহস্পতিবার (২জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে রুজু করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অন্তর্ভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘এমন প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাগুলোতে সাম্প্রতিক সময়ে রুজু করা প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং উক্ত মামলা থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোনও সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একইসঙ্গে এ ধরনের প্রতারক চক্রের কোনও সদস্য কোনও নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।’

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী