পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ১৮:২৮আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৮:২৮

কুমিল্লা কুমিল্লার তিতাসে চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আসামি আবদুল হক (৩৫) ওই গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই  হুমায়ুন কবির চুরি ও ছিনতাইয়ের মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আবদুল হককে আটকের জন্য কাপাসকান্দি তার বাড়িতে শুক্রবার ভোরে অভিযান চালায়। পুলিশ আবদুল হককে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় তার স্বজনরা ডাকাত বলে চিৎকার করে। এতে বাড়ির লোকজনসহ অন্যরা পুলিশকে ঘেরাও করে আবদুল হককে ছিনিয়ে নিয়ে যায়।
উক্ত ঘটনায় পুনরায় অভিযান চালিয়ে আসামির ভাই নূরে আলম রনি (৩৮), তার স্ত্রী নাজমা বেগম (২৮) ও  প্রতিবেশী জাকির হোসেনের স্ত্রী নাছিমা বেগমকে (৩৮) আটক করে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে আবদুল হকের স্ত্রী ও ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে। ওই আসামিকে থানায় সোপর্দ না করলে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম