অনুপ্রবেশ করা ৩৬ রোহিঙ্গা বিজিবি হেফাজতে, সাগরে ভাসছে আরেকটি নৌকা

টেকনাফ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ১৫:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

মাছ ধরার নৌকায় সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করে তারা।

জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এ ছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও এক রোহিঙ্গাবোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে।’

চার দিন সাগরে ভাসমান থাকা মো. আলম (৩০) বলেন, ‘আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় আমাদের গ্রাম। সেখানে মগ বাগি আরকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাই আমরা প্রাণে বাঁচতে  একটি কাঠের বোট নিয়ে পাঁচ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়ায় একটি ট্রলার টেনে নিয়ে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করে।’

একই এলাকার রোহিঙ্গা জাহের আলম বলেন, ‘আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোরপূর্বক ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ করাচ্ছে এবং রোহিঙ্গাদের জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। মগ বাগির দলে যোগ না দিলেই রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। মূলত রোহিঙ্গাদের ব্যবহার করতেছে আরাকান আর্মি। সেখানে যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে, তাই বাংলাদেশে চলে আসি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের ফেরত পাঠানো হবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী