ভারত থেকে আসছে আরও ২৭ হাজার টন চাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

ভারত থেকে দ্বিতীয় চালানে আসছে আরও ২৭ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল। আগামী ১০ জানুয়ারি এসব চাল বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের উপনিয়ন্ত্রক মো. সহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতর সূত্র জানিয়েছে, ভারত থেকে চাল আমদানির চুক্তির আওতায় মোট ২ লাখ মেট্রিক টন চাল দেশে আমদানির কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে গত ২৬ ডিসেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’ বন্দরের ১১ নম্বর জেটিতে পৌঁছার পর চাল খালাস সম্পন্ন হয়।

আগামী ১০ জানুয়ারি ভারত থেকে দ্বিতীয় চালানের জাহাজ ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত থেকে চাল নিয়ে আরও একটি জাহাজ আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে জাহাজে চাল লোড করা হচ্ছে। আগামী ৬ ও ৭ জানুয়ারি চাল বহন করা জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছাতে তিন দিন সময় লাগে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম