রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৩

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জিমনেশিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে সংক্ষিত সমাবেশ করা হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা প্রমুখ।

সমাবেশে জেলা প্রশাসক বলেন, ‌‘তারুণ্যের শক্তি দেশ বদলাবে। তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টা গড়ে তুলতে এ উৎসবের আয়োজন। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে পরিবার, সমাজ, দেশকে গড়ে তুলতে হবে। সব স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। এই উৎসব সব শিক্ষার্থীর জন্য।’ 

জেলা প্রশাসক আরও জানান, উৎসব ঘিরে চলতি মাসের ১৬ তারিখ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শহীদ আব্দুর শুক্কুর মাঠে ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্যোক্তা এবং উদ্ভাবনকারীরা অংশ নেবেন। মেলায় এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের