চাচা হত্যার বদলা নিতে ‘তরুণীর ফাঁদে’ ফেলে কাউন্সিলর টিপুকে হত্যা: পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ২০:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:২৩

চাচাকে খুনের বদলা নিতেই খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ঋতু নামের এক তরুণীকে ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। গোলাম রব্বানী খুনের ঘটনায় এক নারীসহ তিন জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার দিবাগত রাতে খুনের ঘটনায় তিন জনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কারণ হিসেবে খুনের বদলা ও পূর্বশত্রুতার কথা জানানো হয়।

গ্রেফতার তিন জন হলেন- খুলনার দেওয়ান মোল্লাপাড়ার মো. সেলিম আকন্দের মেয়ে ঋতু (২৪), একই এলাকার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু (২৭) ও মধ্য কারিগরপাড়ার মো. হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুল (২৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‌‘খুলনায় চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন হুজি শহীদুল ইসলাম, যাকে ২০১৩ সালে হত্যা করা হয়। গ্রেফতার শাহরিয়ার হুজি শহীদুলের ভাতিজা। শহীদুল হত্যার সঙ্গে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীসহ চার জন জড়িত ছিলেন। এই চার জনের একজনকে ২০২২ সালে হত্যা করা হয়। মূলত শহীদুল হত্যা নিয়ে গোলাম রব্বানীর বিরুদ্ধে ক্ষোভ ও শত্রুতা তৈরি হয় শাহরিয়ারের। এ ছাড়া এই হত্যার পেছনে স্থানীয় আধিপত্য ও প্রভাব বিস্তারের বিষয়ও আছে।’

পুলিশ সুপার বলেন, ‘খুব সুকৌশলে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের জন্য আসামিরা কক্সবাজারকে সুইটেবল প্লেস মনে করেছেন। গ্রেফতার তিন জনই হত্যার সময় কক্সবাজারে অবস্থান করেছেন। সঙ্গে থাকা ঋতু কাউন্সিলর রব্বানীর গতিবিধি জানিয়েছেন খুনে জড়িত শাহরিয়ারকে। সহযোগী গোলাম রসুলসহ শাহরিয়ার উঠেছিলেন কক্সবাজার শহরের কক্স কুইন রিসোর্টে। খুনের পর তারা ব্যবহৃত অস্ত্রটি ওই রিসোর্টের ২০৮ নম্বর কক্ষের চিলেকোঠায় রেখে পালিয়ে যান। পরে অস্ত্রটি পুলিশ উদ্ধার করে। অস্ত্রের জোগানদাতা কে বা কারা, তা তদন্ত করছে পুলিশ।’

একই ঘটনায় এর আগে র‍্যাবের অভিযানে আটক হয়ে কারাগারে রয়েছেন খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজারে রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ওরফে ভুট্টো। হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা এবং শেখ হাসান ইফতেখার ও রব্বানী কেন কক্সবাজারে এসেছিলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

গোলাম রব্বানী টিপুকে (৫৪) গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের ঝাউবাগানের ভেতরে তৈরি করা কাঠের সেতুতে মাথায় গুলি করে হত্যা করা হয়। তার বাড়ি খুলনা সিটির দৌলতপুরে। হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন গোলাম রব্বানীর ভগ্নিপতি মো. ইউনুস আলী শেখ।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম