মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৩

মিয়ানমার থেকে নাফ নদ দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার বাহারছড়া নোয়াখালীপাড়ার নাফ নদ উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, উদ্ধার রোহিঙ্গারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এর মধ্য আট জন নারী ও ৩০ জন শিশু। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টেকনাফ উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

এর আগে গত ৫ জানুয়ারি উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছিল বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, ওই ৩৬ রোহিঙ্গা নাগরিককে এখনও ফেরত পাঠানো যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি