চসিক মেয়রকে চেয়ারম্যান করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ৯ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৩

বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে চেয়ারম্যান করে ৯ সদস্যের এ বোর্ড গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

ওই চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩৫(৭) ধারা অনুযায়ী বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে একই আইনের ৬(১) ধারা অনুযায়ী ৯ সদস্যের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হলো।

ট্রাস্টি বোর্ডের ৯ সদস্যরা হলেন- পদাধিকার বলে বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চেয়ারম্যান। এ ছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে থাকবেন আরও আট জন। এরা হলেন- সদ্য সাবেক চসিক মেয়র, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক সচিব, চসিকের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুই জন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।

/কেএইচটি/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম