কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত শিবির নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১২:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:০১

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।

সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহাবুবুল ইসলাম মজুমদার বলেন, ‘ইখতিয়ার ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আজ (শনিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’

ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দৈয়রা নুরানি হাফেজি ইবতেদায়ি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হন। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

ইখতিয়ারের বড় ভাই বোরহান মজুমদার বলেন, ‘আমার ভাই তিন-চার দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল। আজ (শনিবার) সকালে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী