চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জানুয়ারি ২০২৫, ১৩:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:২২

চট্টগ্রামে মাদকদ্রব্য আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক সদস্যকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে (আলমগীর হোসেন) গ্রেফতার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘মাদকসহ গ্রেফতার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান