লক্ষ্মীপুরে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ২০:৪৮আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২০:৪৮

ইউপি নির্বাচন-২০১৬ লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় কোডেক বাজারে বিদ্রোহী প্রার্থীর পথসভায় হামলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, একই দিন বিকালে ওই ইউনিয়নের নতুন বাজার এলাকায় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায়  থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন ফয়েজ, মোহাম্মদ, সাইফুল, মো. লিমন, নোমান, রাশেদ, সাহাবুদ্দিন, মনিরসহ অন্তত ১০ জন।

আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা (আনারস প্রতীক) বলেন, কোডেক বাজারে আনারসের নির্বাচনি পথসভায় নৌকার সমর্থকরা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোঁড়া হয় এবং তার ৪/৫ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন এ প্রার্থী।

এদিকে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন (চশমা প্রতীক) বলেন, নতুন বাজারে আমার নির্বাচনি কার্যালয় ভাঙচুর, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন নৌকার সমর্থকরা। এ সময় ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী