‘ইবতেদায়ি মাদ্রাসার চাকরি জাতীয়করণ না করলে রাজপথে নেমে আসবো’

ইবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

রাজধানীর শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ তালাবায়ে আরাবিয়ার অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনও পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করে। শিক্ষকরা তো কোনও অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদেরকে লাঠিচার্জ করে। আমরা স্পষ্ট করে সরকার কে বলে দিতে চাই, যদি ইবতেদায়ি মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ করা না হয় আমরা আবার রাজপথে নেমে আসবো।

এ সময় তিনি শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে ইবতেদায়ি মাদ্রাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।

প্রসঙ্গত, ইবতেদায়ি মাদ্রাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

/এফআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী