ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

চট্টগ্রাম নগরে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী আসিফসহ ছয় জনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড় ইউসুফের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান।

গ্রেফতাররা হলেন- আসিফ (২২), হাসান (২০), ফয়সাল (১৯), আজিম উদ্দিন (২৩), রিফাদ (১৯) ও জুয়েল (২০)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), তিনটি হাঁসুয়া, ছয়টি কিরিচি, দুটি চাইনিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিন, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, পাঁচটি ডেমো মোবাইল, একটি ইলেকট্রিক শক, একটি মনিটর, তিনটি হাত ঘড়ি, আটটি এটিএম কার্ড, একটি হ্যান্ড ব্যাগ, একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতার ও উদ্ধার অস্ত্র নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন বলেন, ‘গ্রেফতাররা মূলত বায়েজিদ এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ছয় জনকে গ্রেফতারে অভিযানের খবর টের পেয়ে আরও ৩-৪ জন পালিয়েছে। তাদেরও আমরা গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি। আসিফ নামে যে ডাকাত রয়েছে সে হলো সর্দার। ওই এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামিরা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বিভিন্ন পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্ত আগের মামলা রয়েছে। আমরা ছোট সাজ্জাদকে গ্রেফতারে চেষ্টা করছি।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের