জাতি হিসেবে আবার অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে: জামায়াত আমির

নোয়াখালী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মানুষরূপী কিছু পশু ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে বড় ধরনের অপকর্ম করেছে। দেশটাকে একটি জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারিনি, পাশে এসে দাঁড়াতে পারিনি। এই চিত্র বাংলাদেশে কমবেশি থাকলেও এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশে খুব কম আছে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননীর পরিবারের খোঁজ নেওয়ার পর সেখানে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, ‘জাতি হিসেবে আবার অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে। এ লড়াই হচ্ছে মর্যাদার লড়াই। মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার ও নিরাপত্তার লড়াই। সেই লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই তাহলে বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেবো।’

কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তার মান-ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তাকে তা পুষিয়ে দিক। একজন বোনের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি।’

সুবর্ণচর উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শামছুদ্দিন, ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন, সুবর্ণচর উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মুকুল প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক