কে এই রাফিয়া, যাকে ডাকসুর শীর্ষ পদে দেখতে চান জামায়াত আমির?

ঢাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ২০:০১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০:০১

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে রাফিয়ার প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এরপর থেকেই আলোচনায় এসেছেন ডাকসুর এই নারী সদস্য। কে এই রাফিয়া, কীভাবে তার পরিচিতি এবং ডাকসুতে তার ভূমিকা— তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী রাফিয়া

উম্মে উসওয়াতুন রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রাফিয়া খন্দকার নামেও পরিচিত। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে তার ব্যালট নম্বর ছিল ৩২। নির্বাচনে ৪ হাজার ২০৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন রাফিয়া।

ডাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির কারণে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে তার ৩২ নম্বর ব্যালট নিয়ে প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। প্রচারণায় তিনি লিখেছিলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর মন্দ হলেও ডাকসু সদস্যপদের ৩২ নম্বর ব্যালট একেবারেই উল্টো।’

জুলাই আন্দোলনে অংশগ্রহণ

২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচিতি পান রাফিয়া। সে সময় আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে তার পরিচিতি আরও বিস্তৃত হয়।

ডাকসুতে তার কাজ

ডাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক পরিবেশসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করেছেন রাফিয়া। তার নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল শিক্ষকদের মূল্যায়নব্যবস্থা চালু করা।

এ প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরও অগ্রগতি না হওয়ায় ডাকসুর উদ্যোগে শিক্ষকদের মূল্যায়নের জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেন তিনি। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের পাঠদান ও পেশাদারত্ব মূল্যায়নের সুযোগ পাবেন। মূল্যায়নকারীর পরিচয় গোপন রেখে ফলাফল প্রকাশের ব্যবস্থাও রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে এ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যকে চিঠি দেওয়ার বিষয়টিও সামনে আনেন তিনি। এ উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের মধ্যে আলোচনা তৈরি হয়। বিশেষ করে শিক্ষকদের মূল্যায়নের এখতিয়ার ডাকসুর আছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন, আলোচনায় রাফিয়া

গত শুক্রবার ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কাছে নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেন রাফিয়া।

তিনি জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনও নারী প্রার্থীকে দেখা যায়নি কেন। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে জামায়াত আমির বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাবো। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’

তবে রাফিয়া স্পষ্ট করেন, ব্যক্তিগতভাবে নিজের জন্য তিনি প্রশ্নটি করেননি; বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই তার এ প্রশ্ন। এর পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’

/আরকে/
সম্পর্কিত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত
সর্বশেষ খবর
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’, ৪ কর্মকর্তা বরখাস্ত
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’, ৪ কর্মকর্তা বরখাস্ত
মার্শের ঝড়ো সেঞ্চুরিও অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারলো না
মার্শের ঝড়ো সেঞ্চুরিও অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারলো না
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা