চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ও সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের  ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রবিবার দুপুর ২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন মামলার আসামি।’

এর মধ্যে সিএমপির আকবরশাহ থানার অভিযানে মঈনুল হোসেন গালিব (৩২), সদরঘাট থানার অভিযানে শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), নাহিদুল আলম এলিন (৪৩), সফর আলী (৩৯), বন্দর থানার অভিযানে লিয়াকত আলী আরিফ (৪১), পাহাড়তলী থানার অভিযানে মীরসরাই মিঠানালা ইউপি আওয়ামী লীগের  সদস্য আলমগীর হোসেন মোর্শেদ (৪০), রিয়াদ ওরফে রিয়াজ (২৬), কোতোয়ালি থানার অভিযানে রবিন হোসেন (২৭), দুর্জয় চন্দ্র দাস (২২), জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), চকবাজার থানার অভিযানে শেখ খান ইমন (২২), ইপিজেড থানার অভিযানে মনির হোসেন (২০), বাকলিয়া থানার অভিযানে আরিফ (২৪), ইউনুস (২০), জসিম উদ্দিন (৫৪)।

পতেঙ্গা মডেল থানার অভিযানে মাহমুদ ইকবাল (৩৪), চান্দগাঁও থানার অভিযানে মনছুর আলম (৪৪), আব্দুর রহিম (৩৭), কাজী মো. ইব্রাহীম শরীফ (৪৯), হালিশহর থানার অভিযানে নাহিদুল আলম চৌধুরী (১৯), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে চাঁন মিয়া (২০), পাঁচলাইশ থানার অভিযানে মো. বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), খুলশী থানার অভিযানে রফিক (৪০) ও কর্ণফুলী থানার অভিযানে  চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পেয়ার আহমেদ (৪৫) সহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম