মইনের মতো হবেন না, সরকারকে বিএনপি নেতা ফারুক

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সংস্কারের নামে দয়া করে আর দেরি করবেন না। দ্রুত নির্বাচন দিন। আমরা চাই না, দিনের ভোট রাতে হোক। একটা একটা করে দিনের বেলায় ভোট চাই। কারণ তারেক রহমান বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন আদায় করেছেন। যত দেরি করবেন, ষড়যন্ত্র তত পাকাপোক্ত হবে। মইনের (সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ) মতো হবেন না। মইনও বলেছেন তিন মাস। কিন্তু নির্বাচন যথাসময়ে দেয়নি।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কে দলীয় কার্যালয়ের সামনে জনসভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘সামনে রোজা। কয়জন চিনি সিন্ডিকেট ধরেছেন? কয়জন আলু সিন্ডিকেট ধরেছেন?’

এতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য হেনা আলাউদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির। সভা সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের