চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে কামরুল ইবনে হাসান (৪৩)। তিনি ডাচ বাংলা ব্যাংকের ইপিজেড শাখায় কর্মরত ছিলেন। অন্যজন একই উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং মোল্লা বাড়ির সিরাজুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৪২)। আহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ। আহত ও নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বুধবার সকালে নাজির হাট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে কামরুল ইবনে হাসানসহ আরও দুই জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমাম হোসেন।

এ প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, ফটিকছড়ির নাজিরহাট থেকে সিএনজি অটোরিকশাটি অক্সিজেনে আসছিল। ওই অটোরিকশায় নিহত ব্যাংক কর্মকর্তাসহ আরও দুই যাত্রী ছিল। ওই সিএনজিটি হাটহাজারী মেডিক্যাল গেট কেন্দ্রীয় ঈদগাহের সামনে এলে বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। আহত দুই জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী