আপনাদের নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, সরকারের উদ্দেশে আমির খসরু

নোয়াখালী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আপনাদের নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। নিরপেক্ষতা নিয়েও জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। সরকার এবং উপদেষ্টাদের কথাবার্তায় মনে হচ্ছে, আপনারা কোনও একদিকে ঝুঁকে যাচ্ছেন। এমনটি যদি হয়, আপনাদের আর গ্রহণযোগ্যতা থাকবে না। আর গ্রহণযোগ্যতা না থাকলে ফল কী হবে, সবাই জানেন।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালীর মাইজদীতে শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত সময়ে সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া ছাড়া কারও দেশ চালানোর অধিকার নেই। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার সম্মতিক্রমে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমাদেরও সমর্থন ছিল। এখন তাদের কাজ হলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আগামীতে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেবে এই সরকার, জনগণ এটাই আশা করছে।’

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবের রহমান আলো সমাবেশে সভাপতিত্ব করেন। সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, মাহবুব উদ্দিন খোকন ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী