জরিমানা দেওয়া সেই যুবদল নেতাকে এবার দল থেকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে জরিমানা দেওয়া যুবদল নেতা জাকির হোসেনকে (৪৫) বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন মাস্টার এবং সদস্য সচিব নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। জাকির হোসেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন, কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় জাকির হোসেনকে জরিমানা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যা দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নজরে আসে। জাকিরের কর্মকাণ্ডে দলীয় সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যদিও অন্য কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান অভিযান পরিচালনা করেন। এ সময় যুবদল নেতা জাকির হোসেনকে আটক করেন। পরে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। পরে জাকির হোসেন জরিমানার এক লাখ টাকা পরিশোধ করে সেখান থেকে মুক্তি পান।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের