মাদ্রাসা প্রতিষ্ঠাতার ‘আক্রোশের শিকার’ তিন ছাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ০২:৪২আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৩:১১

ব্যক্তিগত আক্রোশের কারণে তিন মাদ্রাসা ছাত্রীকে বহিষ্কার করেছেন এক মাদ্রাসা শিক্ষক। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এম রহমান ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল আলমের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধিতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সাইফুল আলম স্বীকার করেছেন।  

বৃহস্পতিবার তিন ছাত্রীর অভিভাবককে মাদ্রাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীদের মাদ্রাসা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এদিকে মাদ্রাসায় যেতে না পেরে শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে ওই ছাত্রীদের।

সংশ্লিষ্ট তিন মাদ্রাসা ছাত্রী

মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী আফিফা আক্তারের মা আমেনা বেগম জানান, আমাদের সঙ্গে বাড়ির জমি নিয়ে একটি পক্ষের বিরোধ চলছে। ওই পক্ষের মুরব্বি সাইফুল আলম। বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে যোগাযোগ না করায় তিনি আমার মেয়েকে মাদ্রাস থেকে বের করে দিয়েছেন।

নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার মা শেফালী বেগম জানান আমার মেয়ের কি অপরাধ সাইফুল আলম সাহেব আমার মেয়ের পড়ালেখা বন্ধ করে দিলেন।

মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আব্দুল হান্নান পাটওয়ারি জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। মাদ্রাসার সুপার বৃহস্পতিবার তাদের অভিভাবকদের ডেকে মাদ্রাসায় না আসার জন্য বলেন।  শুধু বলেছেন ছাত্রীরা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করছেন।

সাবেক ভারপ্রাপ্ত সুপার আবুল বাশার জানান, আমার জানামতে ওই ছাত্রীরা কোনো শৃঙ্খলা ভঙ্গ করেনি। তারা তিন জনই ভালো ছাত্রী। তবে কি কারণে তিনি কেনো এমন সিদ্ধান্ত নিয়েছেন আমার জানা নেই।

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম