বেশি দামে সয়াবিন তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২

চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই মুদি দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরের আব্দুস সাত্তার রোডের রহমানগঞ্জ ও মমিন রোডে অবস্থিত দুই মুদির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, ‘নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার আব্দুস সাত্তার রোডের রহমানগঞ্জে অবস্থিত স্বপন স্টোর নামে  দোকানে অভিযান পরিচালনা করা হয়। ওই দোকানে ভোজ্যতেলের সংকট দেখিয়ে বাসায় তেল মজুত করে রেখেছে এবং মূল্য মুছে প্রতিলিটার তেল ২০০ টাকা করে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

‘অপরদিকে মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করা হয়। তেলের বোতলে থাকা প্রকৃত মূল্য মুছে প্রতিলিটার সয়াবিন তেল ২০০ টাকা এবং দুই লিটার ওজনের সয়াবিন তেল ৩৮০ থেকে ৩৯০ টাকায় বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।’

ফয়েজ উল্যাহ বলেন, ‘দেশে ভোজ্যতেল সংকটের কোনও কারণ নেই। চাহিদার চেয়ে বেশি আমদানি হয়েছে। মজুত পর্যাপ্ত আছে। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দাম হাতানোর অপচেষ্টা করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী