টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ৫

টেকনাফ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র‍্যাবের পৃথক দুটি যৌথ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফের‌ বাসিন্দা শফি (১৮), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মঞ্জুর আলম (৩০)।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে পৃথক দুটি অভিযানে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটকসহ একই ইউনিয়নের খুড়ের মুখ এলাকায় বস্তাবন্দি আরও ২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন সিয়াম-উল হক।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। ওই তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক ইঞ্জিনচালিত একটি কাঠের বোট তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ‘অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩ টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং খুড়ের মুখ এলাকায় কোস্টগার্ড ও র‍্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে অর্ধনিমজ্জিত একটি বস্তা হতে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় বোটে অবস্থানরত মাদক কারবারিরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে যায়।’

জব্দকৃত সকল ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।  

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী