স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮

সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার কার্যকর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় নিয়ে পত্যাগের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে ‘এন্টি রেপ’ ইউনিট চট্টগ্রাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সড়কের একপাশ অবরোধ করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। 

এতে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, সব শালারা বাটপার’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেবো আমরা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘চাঁদাবাজদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

এন্টি রেপ ইউনিটের সদস্য মির্জা জাওয়াদ বলেন, ‘খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার কার্যকরের দাবিতে গত রবিবার সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। সিএমপি কমিশনার ২৪ ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করবে বলে আশ্বস্ত করেছে। অথচ এরই মধ্যে সোমবার চান্দগাঁও এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। পরিস্থিতি উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।’

কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনে সড়কের একপাশ বন্ধ রয়েছে। এ কারণে সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দেশাত্মবোধক গান, স্লোগানের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের