‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২৫, ১১:৩০আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:৩৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করে মারধরের অভিযোগে আরও দশ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

শনিবার (১ মার্চ) রাতভর অভিযান পরিচালনা করে নগরের পাঁচলাইশ এলাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দশ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানায় এসআই হিসেবে কর্মরত। হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতসংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতকারীদের ঘটনাস্থলে জড়ো করে।

তিনি জানান, পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজনের সহযোগিতায় এসআই ইউসুফ আলীকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত লোকজন হামলায় জড়িত জড়িত সাইমন (২৭) ও আলী আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২) নামের দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী